ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মৌলভীবাজারে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

ফন্ট সাইজ:

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মৌলভীবাজার বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীনের পরিচালিত এ অভিযানে শহরের ঢাকা বাসস্ট্যান্ডের বিভিন্ন পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়। নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন না করা এবং রশিদ সংরক্ষণ না করার বিষয়টি প্রমাণিত হয়। এসকল অনিয়মের দায়ে ৩টি বাস কাউন্টারের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রীদের ভোগান্তি কমানো এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন