মাদারীপুরের রাজৈরে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামের নিজঘর থেকে রুমি বেগম নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে একই উপজেলার খালিয়া গ্রামের বাড়ির উঠানের গাছে ঝুলন্ত অবস্থায় মাইক্রোবাস চালক আরিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। রিপোর্ট পেয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুব উদ্দিন আহমেদ। নিহত আরিফ খালিয়া গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে এবং নিহত রুমি গাংকান্দি শাখারপাড় গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী ও গোবিন্দপুর গ্রামের সোনামিয়া মাতুব্বরের মেয়ে। পারিবারিক কলহের জেরে দুইজনই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মাদারীপুরে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
