সিলেটে জ্বালানি তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

ফন্ট সাইজ:

সিলেটে জ্বালানি তেলের ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার খোজারখলার পদ্মা ও যমুনা ডিপোতে ৪প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

ডিপো কর্মকর্তারা জানিয়েছেন, বিজিবি’র কার্যক্রম শুরুর পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে প্রশাসনের তরফ থেকে কার্যক্রম বাড়ানো হয়েছে। এদিকে সুষ্ঠুভাবে জ্বালানি তেল বিতরণসহ নানা কার্যক্রম তদারকি করতে একজন ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

সিলেট জেলায় প্রায় সাড়ে ১০ লাখ লিটার জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর বিপরীতে ডিপো থেকে ডিজেল ৮ লাখ চাহিদার বিপরীতে সাড়ে ৪ লাখ এবং পেট্রল ও অকটেন আড়াই লাখের চাহিদার বিপরীতে ২ লাখ লিটার সরবরাহ করা হচ্ছে।

পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন, সরবরাহ কম থাকায় তারা নিজেরা রেশনিংয়ের মাধ্যমে জ্বালানি বিক্রি করায় পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন