চার দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। শনিবার দুপুরে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে রওনা হন তিনি। এরপর পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। স্টেডিয়াম থেকে পাবনা সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন প্রেসিডেন্ট।
পরে তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রেসিডেন্টের প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফুর রহমানের সই করা চিঠির অনুযায়ী, আগামীকাল রোববার সকাল ১১টা ১০ মিনিটে পাবনা সদরের আরিফপুর গোরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন প্রেসিডেন্ট। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। সার্কিট হাউসে ফিরে তিনি রাত্রিযাপন করবেন।
পরদিন সোমবার সকালে সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন প্রেসিডেন্ট।
৪ দিনের সফরে নিজ জেলা পাবনায় প্রেসিডেন্ট
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
২৮ মার্চ (শনিবার), ২০২৬, ৩ঃ৩২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Mohammad Ali Refai
২ মাস আগেদীর্ঘদিন পর রাষ্ট্রপতি স্বাধীনভাবে তার স্বাভাবিক রাষ্ট্রীয় ও ব্যক্তিগত কর্মসূচী পালন করছেন। বিতর্ক দূরে ঠেলে একে শিষ্টাচার বলা যেতে পারে। ভালো নজির।