সংসদে শব্দযন্ত্রের গোলযোগ নিয়ে তদন্ত কমিটি

সংসদে শব্দযন্ত্রের গোলযোগ নিয়ে তদন্ত কমিটি

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলোযোগের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শনিবার ‘সংসদ কমিটির’ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংসদ কমিটির সভাপতি চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

ওই ঘটনা সাবোটাজ (অন্তর্ঘাতমূলক) ছিল কি না, তা তদন্ত করে ৩ এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এদিন শব্দযন্ত্রের বিভ্রাট দেখা যায়। এই কারণে অধিবেশন কিছু সময় বন্ধ রাখতে হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন