স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, তারা হবে জনগণের বন্ধু।’
শনিবার দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে আধুনিক সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা নিশ্চিত করাই এ সরকারের লক্ষ্য।’
তিনি বলেন, ‘বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক যাতে পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘গণতান্ত্রিক সংস্কারে রাষ্ট্র কাঠামোর যে সংস্কারের কথা বলা হয়েছে-তার মধ্যে অন্যতম পুলিশ সংস্কার কমিশন গঠন। পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অচিরেই এর সুফল সবাই পাবে।’
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, তারা হবে জনগণের বন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
অনলাইন
২ মাস আগে
২৮ মার্চ (শনিবার), ২০২৬, ১ঃ৩৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

লিমা
২ মাস আগেজি জনাব মনে থাকলে সবার জন্য ভালো।