শৃঙ্খলা রক্ষায় তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

শৃঙ্খলা রক্ষায় তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধি পাওয়ায় অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুদের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। জ্বালানি তেল মজুদের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

No name

২ মাস আগে

তেল নিয়ে তেলেস্মাতি চলছে। পাম্পগুলোর মালিক দের মধ্যে যারা পাম্পলীগ তাঁরাই আসল নাটের গুরু + যুক্ত কিছু অসাধু পাম্প মালিক। ( জুলাই সনদ বাস্তবায়ন থেকে দৃষ্টি অন্য দিকে সরানোর পায়তারা?পেট্রোল পাম্প যুদ্ধ ক্ষেত্র নয়?)

মন্তব্য করুন