দেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই

ক্রিকবাজের প্রতিবেদন

দেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই

ফন্ট সাইজ:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার জেরে শেষ পর্যন্ত বিশ্বকাপেই খেলা হয়নি বাংলাদেশের। কলকাতা নাইট রাইডার্সেরর স্কোয়াড থেকে টাইগার পেসারকে বাদ দেয়ার সে ঘটনার পর দেশে আইপিএল সম্প্রচার বন্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। তবে আইপিএল প্রদর্শনে আর কোনো প্রশাসনিক বাধা থাকছে না।

নবনিযুক্ত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এমন তথ্য জানিয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সম্প্রতি ক্রিকবাজকে জানান, আইপিএল সম্প্রচারের বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। এদিকে ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাফ জানিয়ে দেন, সরকার খেলাধুলার সাথে রাজনীতিকে মেশাতে আগ্রহী নয়। তিনি বলেন, ‘আইপিএল সম্প্রচারের জন্য আমাদের কাছে এখনও কেউ আবেদন করেনি। তবে আমরা এটিকে পুরোপুরি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখছি। যদি কোনো দেশি চ্যানেল আইপিএল সম্প্রচারের আগ্রহ দেখায়, তাহলে আমরা তা ইতিবাচকভাবে বিবেচনা করব।’

সরাসরি ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসের বিষয়ে প্রশ্ন করা হলে জহির উদ্দিন স্পষ্টভাবে বলেন, ‘আমরা কাউকে বাধা দেব না। স্টার স্পোর্টস চাইলে দেখাতে পারে, আমাদের দেশি চ্যানেলগুলো আগ্রহ দেখালে আমরা সহযোগিতা করব। তবে আমরা কাউকে জোর করব না।’

এ বিষয়ে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দপ্তর সম্পাদক রেজাউল করিম লাবলু জানান, সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তারা স্টার স্পোর্টস অথবা অন্য কোনো চ্যানেলে আইপিএল ফিড বন্ধ করবেন না। তিনি বলেন, ‘পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া সেই নিষেধাজ্ঞার এখন আর কোনো ভিত্তি নেই। বর্তমান সরকার যদি আমাদের কোনো নির্দেশনা দেয়, আমরা কেবল সেটিই মেনে চলব। যেহেতু এখন পর্যন্ত কোনো বাধা নেই, তাই দর্শকরা অনায়াসেই আইপিএল উপভোগ করতে পারবেন।’

এহতেশাম খান

২ মাস আগে

আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু আইপিএল কেন, সকল প্রকার ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়া উচিত। নেপাল পারলে আমাদের সমস্যা কোথায়?

Faiz Ahmed

২ মাস আগে

বাংলাদেশে IPL খেলা প্রচার করতে দেওয়া হবেনা। আমি ক্রীড়া প্রতিমন্ত্রীকে অনুরোধে করবো ভুলেও ইন্ডিয়ার গোলামী করবেনা।

Abdul

২ মাস আগে

Bangladeshi politicians should declare Bangladesh as a colony of India!

Naaz Islam

২ মাস আগে

Really politics is very hotrible ! Always in volatile position !!

মন্তব্য করুন