তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

ফন্ট সাইজ:

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ২টার দিকে তেজগাঁও সাউদান গ্রুপ কোম্পানির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শাহরিয়ার ইমন (১৮)। সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি মুগদা মান্ডা মধ্যপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম মৃত হযরত আলী। আহত বন্ধুর নাম ওমর ফারুক (২০)।

নিহতের বোন জামাই মো. সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, ‘মোটরসাইকেল নিয়ে বন্ধু ওমর ফারুককে সঙ্গে করে ঘুরতে বেরিয়েছিল ইমন। রাত ২টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ইমনের মরদেহ শনাক্ত করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তেজগাঁও থানা পুলিশ তদন্ত করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন