বাংলাদেশের বিপক্ষে খেলতে ৮ কোটি টাকার প্রস্তাব ফেরালেন কামিন্সরা

বাংলাদেশের বিপক্ষে খেলতে ৮ কোটি টাকার প্রস্তাব ফেরালেন কামিন্সরা

ফন্ট সাইজ:

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা যুগে অনেক তারকা ক্রিকেটার অল্প বয়সে জাতীয় দল থেকে অবসর নিয়ে নেন। নিজ দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লীগের জন্য সিরিজ বাতিল করার নজির আছে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে সেই পথে হাঁটেননি অস্ট্রেলিয়ার বেশকজন সিনিয়র ক্রিকেটার। আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে ‘দ্য হান্ড্রেড’ লীগের প্রায় ৮ কোটি টাকার (৫ লাখ পাউন্ড) প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। কামিন্স বলেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তাদের জাতীয় কর্তব্যের প্রতি দায়বদ্ধতার বড় পরীক্ষা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আকাশচুম্বী অর্থের হাতছানি এড়িয়ে কামিন্স টেস্টকে বেছে নিয়েছেন। এমন সিদ্ধান্তের পেছনে দেশের প্রতি দায়বদ্ধতাকে সামনে এনেছেন তিনি। এ নিয়ে কামিন্স বলেন, ‘আমাদের ক্রিকেটাররা মাত্র ২০ দিন খেলে ৫ লাখ পাউন্ড পেতো। তবে এ প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে শুধু বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলার জন্য। এটি একটি বিশাল আর্থিক ত্যাগ এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও জাতীয় কর্তব্যের মধ্যকার পাথর্ক্যের বহিঃপ্রকাশ।’
কামিন্স ছাড়াও ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও ক্যামেরন গ্রিনের মতো তারকারা ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ নিলামে নাম লেখাননি। বিপরীতে অ্যাডাম জাম্পা, টিম ডেভিড ও মিচেল মার্শের মতো সাদা বলের ক্রিকেটাররা হান্ড্রেড লীগকে বেছে নিয়েছেন।
অজি অধিনায়ক সতর্ক করে দিয়ে বলেন, ক্রিকেটারদের এই ত্যাগের মানসিকতা চিরকাল নাও থাকতে পারে। কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল বা হাইনরিখ ক্লাসেনদের উদাহরণ টেনে তিনি বলেন, অনেকেই এখন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে ফ্র্যাঞ্চাইজি লীগে থিতু হচ্ছেন। কামিন্স বলেন, ‘বাস্তবতা হলো খেলোয়াড়রা এখনো অস্ট্রেলিয়ার হয়ে খেলতে খুব আগ্রহী এবং বড় অংকের টাকা ছেড়ে দিতেও রাজি। তবে আমরা ধরে নিতে পারি না যে এই পর্যায়ের প্রতিশ্রুতি চিরকাল টিকে থাকবে।’ দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০০৩ সালের পর এই প্রথম অজি কন্ডিশনে লাল বলের লড়াইয়ে নামবে টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ই আগস্ট মারারা ওভালে এবং দ্বিতীয় টেস্ট ২২শে আগস্ট থেকে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন