ভেন্টিলেশনে স্পিকারের সহধর্মিণী

ভেন্টিলেশনে স্পিকারের সহধর্মিণী

ফন্ট সাইজ:

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের অবস্থা সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরিস্থিতি অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল সকালে মেডিকেল বোর্ড বৈঠকে সর্বশেষ পরিস্থিতি জানাবেন।

উল্লেখ্য যে, দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। পরে ঈদ-উল-ফিতরের দিন দুপুরে এয়ার এম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

ওদিকে একই হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি এখন অনেকটা সুস্থ। পরিবারের সদস্যদের আশা, চিকিৎসকের পরামর্শে কয়েকদিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।

গত ১৫ মার্চ এভারকেয়ার হাসপাতাল থেকে সকালে এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়।

হেলালুল ইসলাম

২ মাস আগে

আল্লাহ উনাদের সুস্থ করে দিন।

আব্দুল জব্বার

২ মাস আগে

দুঃখজনক। ঈদের দিনে আত্মীয়স্বজন শুভাকাঙ্ক্ষীদের ছেড়ে চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্স সিঙ্গাপুর যেতে হলো। সাধারণ জনগণ চিকিৎসার জন্য কোথায় যাবে? তাই দেশের চিকিৎসা সেবার সার্বিক মানোন্নয়ন করে জনগণের আস্থা ফিরিয়ে আনাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ।

মন্তব্য করুন