আইনশৃঙ্খলা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা পুলিশের প্রধান এজেন্ডা- আইজিপি

ফন্ট সাইজ:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা পুলিশের প্রধান এজেন্ডা বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শুক্রবার (২৭শে মার্চ) বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। আইজিপি বলেন, আসলে আমাদের দেশের টাকা বিদেশে চলে গেছে। বিনিয়োগ আসতে হলে আইনশৃঙ্খলা রক্ষা করা দরকার। আর সেজন্য মূল ভূমিকা পুলিশের। সেনাবাহিনী, বিজিবি অন্যান্য বাহিনী আছে। তবে মূল ভূমিকা পুলিশের। তিনি বলেন, ৫ই আগস্টের পর শূন্যের কোঠায় ছিল পুলিশের মনোবল। আমাদের মূল কাজ আইনের সুরক্ষা দেয়া। রিগেইন করার জন্য সঠিকভাবে আস্থা অর্জন করতে পারে, আইনশৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই চেষ্টা চলছে। এবার ইতিহাসে বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে।
আলী হোসেন ফকির বলেন, বিভিন্ন দেশে মাদকের ছড়াছড়ি। মাদকের খারাপ দিক সমাজে আসে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এ ছাড়া কোনো উগ্রতা যেন না থাকে। ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে। মাদক নির্মূল করাও আমাদের প্রধানতম লক্ষ্য। দেশে জ্বালানি ক্রাইসিসে পুলিশের পক্ষ থেকে কালোবাজারির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে কি না- এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এগুলো কে করছে? সমাজের লোকেরাই তো করছে। আমাদের নৈতিক চিন্তা- চেতনা উন্নত করতে হবে। তাহলে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স এবং আরএমপি ও রাজশাহী রেঞ্জ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন