বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাকে নিয়ে চর্চার শেষ নেই। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে তার ব্যক্তিগত জীবন বা কার সঙ্গে প্রেম করছেনÑ তা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। গত দুই বছরে একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে এই অভিনেত্রী। কখনো হিরে ব্যবসায়ী হর্ষ মেহতা, আবার কখনো স্পিøটসভিলা খ্যাত সৌরভ বেদী মালাইকার প্রেমের গুঞ্জনে সরগরম সামাজিক মাধ্যম। এবার এসব গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ৫২ বছর বয়সী এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, তার জীবন নিয়ে মানুষের এসব জল্পনা এখন আর তাকে কষ্ট দেয় না, বরং বিরক্তির উদ্রেক করে। তিনি বলেন, এখন এসব শুনে আমার শুধুই হাসি পায়। বিষয়গুলো এখন স্রেফ রসিকতায় পরিণত হয়েছে। মজার ব্যাপার হলো, মালাইকা একা নন, তার ছেলে আরহান খানও এসব গসিপ বেশ উপভোগ করেন। মালাইকার ভাষ্য, মাঝে মাঝে আমি আর আরহান এসব গুজব নিয়ে একসঙ্গে বসে হাসাহাসি করি। প্রেম বা বিয়ে নিয়ে সমাজের চাপিয়ে দেয়া নিয়মে বিশ্বাসী নন মালাইকা। তার মতে, একা থাকাটাও একধরনের স্বাধীনতা, আর তিনি আপাতত সেই স্বাধীনতাটাই উদ্যাপন করছেন।
গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা
বিনোদন ডেস্ক
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
