শ্রোতাপ্রিয়তায় ‘আয় সজনী’

শ্রোতাপ্রিয়তায় ‘আয় সজনী’

ফন্ট সাইজ:

ঈদে অনেক সিনেমা, নাটক ও অডিও গানের মধ্যে যে গানটি আলাদা করে নজর কেড়েছে সেটি হলো সামজ ভাইয়ের ‘আয় সজনী’। শিল্পীর নিজের কথা-সুরের গানটিতে র‌্যাপ পার্ট গেয়েছেন রিজান। গানের ভিডিওটিও প্রশংসিত হচ্ছে বেশ। পরিচালনা করেছেন ফারহান আহমেদ রাফাত। এতে মডেল হয়েছেন- সোয়েব আক্তার শান্ত ও অবন্তিকা রহমান। ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত গানটি নিয়ে সামজ বলেন, এটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া মিলছে। এতটা সাড়া পাবো ভাবিনি। শ্রোতাদের কাছে আমি কৃতজ্ঞ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন