‘রাক্ষস’ এর গানে হুমায়রা ঈশিকা

‘রাক্ষস’ এর গানে হুমায়রা ঈশিকা

ফন্ট সাইজ:

ঈদের সিনেমা ‘রাক্ষস’ এর ‘তুমি ছাড়া’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন হাল প্রজন্মের মেধাবি গায়িকা হুমায়রা ঈশিকা। এ গানটির দুটি ভার্সন রয়েছে। এরমধ্যে সলো ও সফট ভার্সনটিতে কন্ঠ দিয়েছেন তিনি। সিনেমাতে পুরো গানটিই স্থান পেয়েছে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। আর লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটি সিনেমাতে দেখে অনেকেই বেশ প্রশংসা করছেন বলে জানালেন গায়িকা। এ গায়িকা তিনি বলেন, ‘রাক্ষস’ সিনেমার এ গানটি সফট ভার্সনের। ইমরান ভাইয়ের সুরে গানটি পেয়েছি। ‘রাক্ষস’ ছবিটিও বেশ ভালো চলছে। আর গানটির বেশ প্রশংসা আমি পেয়েছি। সিনেপ্লেক্সে গিয়ে ছবিটি দেখে অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন গানটির জন্য। আমি খুব লাকি এমন একটি ছবির এমন সুন্দর একটি গানে কন্ঠ দিতে পেরে। আমার বিশ্বাস গানটি আলাদা প্রকাশ হলে আরও বেশি মানুষের কাছে পৌছবে ও আরও শ্রোতাপ্রিয়তা পাবে গানটি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন