পোশাক বিতর্কে সুনিধি

পোশাক বিতর্কে সুনিধি

ফন্ট সাইজ:

পোশাক বিতর্কে আবারও শিরোনামে বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। কলকাতার কনসার্ট ঘিরে ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তাকে নিয়ে ট্রলিং। ২৫ মার্চ অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে অনুষ্ঠিত এই লাইভ শোতে খোলামেলা পোশাকে মঞ্চে ওঠেন সুনিধি। তার পারফরম্যান্স যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনই পোশাক নিয়েই শুরু হয় সমালোচনা। নেটদুনিয়ায় কারও প্রশ্ন, এ কেমন পোশাক? কেউ বা প্রশ্ন ছুড়লেন, সুনিধি কি আজকাল এমন পোশাক পরেই কনসার্টে অর্থ উপার্জন করছেন? আবার অনেকে বলছেন, স্টেজে এমন পোশাক পড়ার কি আছে? এমন নানা কটাক্ষবাণে ছেয়ে গেছে গায়িকার কলকাতা কনসার্টের ভিডিও। শুধু বিতর্কই নয়, এই কনসার্টে পেশাদারিত্বেরও নজির রাখেন গায়িকা। মাঝপথে হঠাৎ টকব্যাক সমস্যার কারণে তিনি নিজে কিছু শুনতে পাচ্ছিলেন না। তবুও থেমে না গিয়ে পারফরম্যান্স চালিয়ে যান, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন