ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ফন্ট সাইজ:

পাইপালাইনের মাধ্যমে ভারত থেকে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে ডিজেল পৌঁছায়।
ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে পাইপলাইনে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে সরাসরি দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে পৌঁছেছে। পাইপলাইনে ডিজেল পৌঁছাতে সময় লেগেছে ৬০ ঘন্টা। এগুলো পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে শুক্রবার সকাল ৮টার সময় ডিপো করা হয়েছে।
উল্লেখ্য, কৃষিনির্ভর উত্তরাঞ্চলের ৮ জেলায় সেচ কার্যক্রমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ডিজেলনির্ভর যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। এরই অংশ হিসেবে ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এর আগে গত ১১ মার্চ আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। সর্বশেষ চালান হিসেবে শুক্রবার আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে এবং আগামী সপ্তাহে একই পরিমাণ ডিজেল আসার কথা রয়েছে।


এছাড়া, আগামী ৪ মাসের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বিপিসি।



MD HUSAIN AHMED

২ মাস আগে

দিল্লী না ঢাকা?

মন্তব্য করুন