রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে বিদেশি রিভলবার, গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। শুক্রবার র্যাবের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, গ্রেপ্তার দুই ব্যক্তি এই ‘কিলিং মিশনে’ অংশগ্রহণ করেন। তারা ‘শুটার’ ছিলেন। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আজ বেলা ১১টায় র্যাব-৪-এর সদর দপ্তরে জানানো হবে।
গত বছরের নভেম্বরে খুন হন কিবরিয়া (৪৭)। মিরপুর–১২ নম্বরের বি ব্লকের ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে মুখোশধারী তিন সন্ত্রাসী।
কিবরিয়া ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্যসচিব। এ হত্যার ঘটনা তদন্তে যুক্ত পুলিশ কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছিলেন, এলাকায় আধিপত্য বিস্তারসহ লেনদেন নিয়ে দ্বন্দ্ব থেকে কিবরিয়াকে হত্যা করা হয়। ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
পল্লবীতে কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ রিভলবারসহ গ্রেপ্তার: র্যাব
অনলাইন ডেস্ক
অনলাইন
২ মাস আগে
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬, ১১ঃ২৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Kazi
২ মাস আগেদুর্নীতি চাঁদাবাজি যে দলের চলবে সেই দলে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা ও চলবে। তাতে দলের লোকের জীবনের নিরাপত্তা অনিশ্চিত।
এটাই হল দুর্নীতির অভিশাপ। দুর্নীতিমুক্ত দল গঠন করুন। দলের নেতাদের জীবন নিরাপদ করার জন্য।