‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

ফন্ট সাইজ:

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কিংবদন্তি কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন(ইন্নালিল্লাহি... রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। পঞ্চাশ থেকে সত্তরের দশকের রেডিও এবং চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নাম ছিলেন মাহবুবা রহমান। মূলত পল্লীগীতি ও আধুনিক গানে তার দখল ছিল ঈর্ষণীয়। ১৯৪৭ সালে অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র থেকে তার গানের যাত্রা শুরু হয়। এরপর ১৯৫৬ সালে মুক্তি পাওয়া এদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ সমর দাসের সুরে তার গাওয়া ‘মনের বনে দোলা লাগে’ গানটি ইতিহাসের অংশ হয়ে যায়। বাংলা সংগীতে তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে একুশে পদকে ভূষিত করেছিল। তার মৃত্যুতে সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন