স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

এশিয়ান কাপ আরচারি

স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

ফন্ট সাইজ:

থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬ (স্টেজ-১)-এ ইতিহাস গড়লো বাংলাদেশের আরচাররা। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের হাইভোল্টেজ ফাইনালে আজ শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হয় লাল-সবুজ প্রতিনিধিরা। ব্যাংককে অনুষ্ঠিত হওয়া ম্যাচে জিতে প্রথমবারের মতো এশিয়ান কাপের এই ইভেন্টে স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ।

ফাইনালে ভিয়েতনামের বিপক্ষে ২৩১-২২৫ স্কোরে জয় তুলে নেয় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ। প্রথম দুই সেটে ৫৭-৫৫, ৫৮-৫৬ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। তৃতীয় সেটে সেয়ানে-সেয়ানে লড়াইয়ে ভিয়েতনাম জয় পায় ৫৮-৫৭ পয়েন্টে। তবে চতুর্থ সেটে হিমু-নেওয়াজদের নিশানায় ৫৯-৫৬ পয়েন্টে জিতে যায় বাংলাদেশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন