বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম গ্রেপ্তার

বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম গ্রেপ্তার

ফন্ট সাইজ:

বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। এসব তথ্য জানিয়েছেন বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলায় তিনি পলাতক ছিলেন। বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
ওসি ইকবাল বাহার জানান, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

SM Rafiqul Islam

২ মাস আগে

ইতোমধ্যে সেনা কর্মকর্তা সহ রাজনৈতিক দূর্বৃত্ত বিভিন্ন অপকর্মের সাথে জড়িতদের সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এজন্য সরকারকে ধন্যবাদ। আমরা বাংলাদেশের আমজনতা এই সব দূর্বত্তদের অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়াও বিভিন্ন বাহিনীর হাতে যারা গুম, খুন এবং অর্থপাচার, ভুমিদখল এবং অন্যান্য অপরাধের সাথে যারা জড়িত তাদেরকেও তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। জাজাকআল্লাহ খাইরান।

মন্তব্য করুন