মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের অনুমতিতে হরমুজ প্রণালী দিয়ে আবারও মালয়েশিয়ার জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণের কথাও জানিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক টেলিভিশন ভাষণ ও নিজের ফেসবুক বার্তায় বলেন, ইরান, মিশর, তুরস্কসহ আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা শেষে মালয়েশিয়ার জাহাজগুলোকে স্ট্রেইট অব হরমুজ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এবং আটকে থাকা তেলবাহী জাহাজ ও নাবিকদের মুক্ত করার প্রক্রিয়া চলছে।
আজ সকালে তার ভেরিফাইড ফেসবুক বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান-এর সঙ্গে সরাসরি যোগাযোগে রয়েছেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরায়েলের ইরানের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, সাধারণ জনগণকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী।
আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ইরান আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও যুদ্ধের স্থায়ী অবসান এবং নিরাপত্তার সুস্পষ্ট নিশ্চয়তা ছাড়া শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়া কঠিন। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, গাজা ও লেবাননের মতো অঞ্চলে দৃঢ় নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি সহিংসতার চক্রকে আবারও ফিরিয়ে আনে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স আরও জানিয়েছে, মালয়েশিয়া সরকার তেলের মূল্য ভর্তুকি অব্যাহত রাখবে, তবে সরবরাহ বিঘ্নের প্রভাব কমাতে ভর্তুকিযুক্ত জ্বালানির মাসিক বরাদ্দ কমানোর মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। হরমুজ প্রণালীতে অবরোধ, যুদ্ধ এবং তেল-গ্যাস সরবরাহে বিঘ্ন দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেছেন, মালয়েশিয়া বিশ্বাস করে, প্রকৃত শান্তি নিশ্চিত করতে একটি সমগ্রিক সমাধান প্রয়োজন, যাতে সব পক্ষের নিরাপত্তা নিশ্চিত হয় এবং পশ্চিম এশিয়া অঞ্চলে মানবতার মর্যাদা পুনরুদ্ধার হয়। আমি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পক্ষ থেকে মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞতার প্রশংসা করছি এবং এই সংহতি আরও জোরদার করার অঙ্গীকার করছি। আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করি, যাতে পশ্চিম এশিয়ার এই সংঘাত দ্রুত শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যায়।
হরমুজ প্রণালীতে মালয়েশিয়ার জাহাজ চলাচল শুরু: প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া থেকে
অনলাইন
২ মাস আগে
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬, ৯ঃ১৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
