ঝড়বৃষ্টির কারণে মমতাকে নিয়ে ৭০ মিনিট আকাশে চক্কর কাটে বিমান

ঝড়বৃষ্টির কারণে মমতাকে নিয়ে ৭০ মিনিট আকাশে চক্কর কাটে বিমান

ফন্ট সাইজ:

প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে না পারায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানটিকে এক ঘণ্টারও বেশি সময় ধরে আকাশে চক্কর দিতে হয়েছে। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গেছে, তীব্র ঝড়বৃষ্টির মধ্যে বিমানটি অবতরণ করতে গিয়ে বেশ অসুবিধার সম্মুখীন হয়।
বুধবার থেকে মমতা জেলায় জেলায় ঘুরে নির্বাচনী প্রচার শুরু করেছেন। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে এবং বীরভূমের দুবরাজপুরে তার জনসভা ছিল। কর্মসূচি শেষে অন্ডাল বিমানবন্দর থেকে ছোট্ট একটি বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। বিমানটি ওড়ে ৩টা ৩৯ মিনিট নাগাদ। বিকেল ৪টার মধ্যেই তার কলকাতায় পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই সময়ে কলকাতা বিমানবন্দর এলাকায় প্রবল ঝড়বৃষ্টি হওয়ায় পাইলট চেষ্টা করেও বিমান নামাতে পারেননি। মমতার সঙ্গে বিমানে তার নিরাপত্তারক্ষীরাও ছিলেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, পাইলট বেশ কয়েকবার বিমানটি অবতরণের চেষ্টা করেন। এক পর্যায়ে ঝড়ের তীব্রতা কিছুটা কমে গেলে বিমানটি রানওয়ের কাছাকাছি চলে আসে, কিন্তু বৃষ্টি আবার বেড়ে যাওয়ায় পরিকল্পনাটি বাতিল করা হয়।
বিমানবন্দরের এক কর্মকর্তা আগে জানিয়েছিলেন, “প্রতিকূল আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরে প্রায় ২০ মিনিটের জন্য বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়।”
জানা গেছে, বিমানটি মূল বিমানবন্দরের দিকে ফিরে যাওয়ার আগে বেহালা ফ্লাইং ক্লাবে অন্তত তিনবার অবতরণের চেষ্টা করেছিল।
বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, যাতে তিনি পৌঁছানোর পর সংবাদমাধ্যমকে ব্রিফ করতে পারেন। কিন্তু ঝড়ে সেই কাঠামোটি ধ্বংস হয়ে যায়। ফলে সোয়া ৫ট নাগাদ মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে সমর্থ হলে তিনি বাড়ি ফিরে যান।

Mohsin

২ মাস আগে

আল্লাহর অশেষ মেহেরবানী তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বহন করা বিমানটি ঠিকটাক ভাবে লেন্ড করেছে জেনে অনেক খুশি হলাম উনার।জন্য শুভ কামনা রহিল।

Mohsin

২ মাস আগে

আল্লাহর অশেষ মেহেরবানী তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বহন করা বিমানটি ঠিকটাক মতো

মন্তব্য করুন