যদি যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা শুরু করে তবে সেক্ষেত্রে আশার আলো দেখতে পাচ্ছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সংলাপ করার জন্য বৈশ্বিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। তিনি মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মার্কিন-ইসরাইলের ইরান যুদ্ধ নিয়ে কথা বলেছেন। তার অফিসের বিবৃতিতে জানানো হয়েছে এ কথা। ওয়াং ই মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাতির সঙ্গে ফোনে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইরান দু’পক্ষই ‘আলোচনা করার ইচ্ছার সংকেত’ দিচ্ছে। এটা ‘শান্তির জন্য একটি ছোট্ট আশার ঝলক’। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয়ভাবে সংঘাতপূর্ণ পক্ষগুলোর মধ্যে সংলাপ করতে হবে। আলোচনা শুরু হলে, শান্তির আশা থাকবে। ওয়াং ই তুরস্কের হাকান ফিদানকে ফোনকল করার সময়ও একই মত পুনর্ব্যক্ত করেন। উভয় কূটনীতিককে জানান যে, চীন কায়রো ও আঙ্কারার প্রচেষ্টাকে সমর্থন করছে। যাতে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করা এবং যুদ্ধ বন্ধ করা যায়।
যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা শুরু হলে আশার আলো দেখছে চীন
মানবজমিন ডেস্ক
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
