কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেট কারের ৫ যাত্রী নিহত

কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেট কারের ৫ যাত্রী নিহত

ফন্ট সাইজ:

কুমিল্লার বুড়িচংয়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকার এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বলেন, “সন্ধ্যার দিকে কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও হাসপাতালে নেয়ার পর আরো চার যাত্রী মারা যান।

ওসি বলেন, প্রাইভেটকারে থাকা এক শিশুসহ তিন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন