ভিয়েতনামের বিপক্ষে লড়াই করতে পারলো না বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ধাক্কা খেলেন জামাল ভূঁইয়ারা। ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হারলো বাংলাদেশ।
ঘরের মাঠে প্রথমার্ধেই জয়ের সম্ভাবনা তৈরি করে ফেলে র্যাঙ্কিংয়ের ১০৫তম দল ভিয়েতনাম। হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটে লিড নেয় স্বাগতিকরা। কর্নার থেকে ট্রুং তিয়েন আনের শট ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল পাঠিয়ে দেন জায়ান আহমেদ। ১৮ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন জুয়ান মানের। গুয়েন কুয়াংয়ের নেয়া ফ্রি কিকে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এ ফুটবলার। বিরতির আগে আরো এক গোল হজম করে ফিফা র্যাঙ্কিংয়ের ১৮১তম দল বাংলাদেশ। রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে গুয়েন হাই লং বল নিয়ে সফরকারীদের পেনাল্টি বক্সে ঢুকে পড়েন। ফাহমিদুল ইসলাম ও তারিক কাজিকে পাশ কাটিয়ে ৩৮ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন তিনি।
৩১শে মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা সময়ই বলে দেবে।
ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
