স্বাধীনতার চেতনা ক্ষমতাসীনদের হাতে বন্দী: ড. হামিদুর রহমান আযাদ

স্বাধীনতার চেতনা ক্ষমতাসীনদের হাতে বন্দী: ড. হামিদুর রহমান আযাদ

ফন্ট সাইজ:

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছে, যে স্বাধীনতার জন্য লাখো শহীদের রক্ত ঝরেছে, সেই স্বাধীনতার চেতনা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দী হয়ে পড়েছে। তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার - এ তিন মূলনীতির ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান বাস্তবতায় জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি। বরং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অন্যায়, অবিচার ও বৈষম্য দিন দিন প্রকট আকার ধারণ করছে।
বৃহস্পতিবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা জামায়াত আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ড. হামিদ আযাদ বলেন,দেশের সর্বত্র অরাজক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। পাবনায় একজন মহিলাকে গুলি করে হত্যাসহ শুধু মাত্র গত ঈদের ছুটিতে বিএনপির হাতে খুন হয়েছে ১০জন। তিনি বলেন অবিলম্বে এসব খুনের সাথে জড়িত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ড. হামিদ আযাদ সড়কে নৈরাজ্য বন্ধ এবং নিরাপদ যাত্রা নিশ্চিতেরও দাবি জানান। তিনি বলেন বাংলাদেশের সড়কপথ একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে। তিনি বিভিন্ন পত্রিকার সূত্র ধরে গত ৭ দিনে ২০৪ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ড. হামিদ আযাদ বলেন মহান স্বাধীনতার ৫৫ তম দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক দেশপ্রেম, মানবিকতা, সততা ও ন্যায়পরায়নতার সাথে ঐক্যবদ্ধভাবে প্রিয় বাংলাদেশকে এগিয়ে নেয়া এবং জুলাই বিপ্লবের চেতনায় নতুন করে উদ্দীপ্ত হওয়া।
কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইসমাইল খাঁন, উপজেলা অফিস সম্পাদক মাওলানা ওসমান, উপজেলা যুব বিভাগের সভাপতি রবিউল হোসাইন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ বিন ইবরাহীম, বড়ঘপ ইউনিয়ন সভাপতি আহমদ নূর প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন