বাড়বকুণ্ড বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন কমিটি গঠন

বাড়বকুণ্ড বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন কমিটি গঠন

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তদন্তশীল প্রিয় থেরো এবং কার্যকরী সভাপতি হয়েছেন পরেশ বড়ুয়া। কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন বিমল বড়ুয়া (কোম্পানি)। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দীপক বড়ুয়া। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন প্রণব বড়ুয়া ও ইমন বড়ুয়া। অর্থসম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজীব বড়ুয়া। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে অরুপ বড়ুয়া, দপ্তর সম্পাদক হিসেবে সাজু বড়ুয়া, উশুল কারক সম্পাদক হিসেবে তপু বড়ুয়া এবং সহ-উশুল কারক সম্পাদক হিসেবে সীজু বড়ুয়া দায়িত্ব পালন করবেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে অন্তর বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দেবাশীষ বড়ুয়া এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে অসীম বড়ুয়া নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শ্যামল বড়ুয়া, প্রমোদ বড়ুয়া, বিজয় বড়ুয়া, গৌতম বড়ুয়া, টুটুল বড়ুয়া, রিপন বড়ুয়া (১), রিপন বড়ুয়া (২), সৈকত বড়ুয়া, পিকলু বড়ুয়া ও সীদুল বড়ুয়া। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই কমিটি বৌদ্ধ বিহারের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম পরিচালনা এবং সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন