ঈদের পর পরই এবার আলোচনায় অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার ভাঙনের খবর। বুধবার থেকেই তার সংসার ভাঙনের খবর চাউর হয়। যদিও কয়েক মাস ধরেই সরাসরি কিংবা সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে দেখা যায়নি অভিনেত্রীকে। এমনকি এবারের ঈদও একসঙ্গে করেননি তারা। লেখক ও নাট্যকার স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে সংসার ভেঙেছে মৌসুমীর, এমনটাই জানা গেছে। যদিও তার স্বামী নাট্যকার আবু সাইয়িদ রানা বিষয়টি অস্বীকার করেছেন। জানা গেছে, কয়েক মাস ধরেই একসঙ্গে থাকছেন না মৌসুমী ও রানা। তাদের বিয়ে হয় ২০২৪ সালের ১২ই জানুয়ারি। প্রতারণার অভিযোগ এনে বিষয়টি নিয়ে মৌসুমী হামিদ বলেন, একাধিকবার প্রতারণা করেছে রানা। সময় দিয়েছিলাম তাকে। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি। মৌসুমী হামিদ ক্ষোভের সুরে বলেন, বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণা করে সে। এরপর ধারাবাহিকভাবে তার প্রতারণা ধরা পড়ে। সংসারের কথা ভেবে আমি ওসব এড়িয়ে যাই। তবে শেষের বিষয়টা ছিল সিরিয়াস। প্রমাণসহ প্রতারণার বিষয়ে ধরা পড়ে সে। তাই এবার আর আমার পক্ষে মেনে নেয়া সম্ভব ছিল না। বরঞ্চ আলাদা থাকাই ভালো। এ বিষয়ে রানা বলেন, মাস চারেক ধরে আমরা আলাদা থাকছি। এর বাইরে আপাতত এ বিষয়ে কিছুই বলতে চাইছি না। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে রানা বলেন, এগুলো সত্য নয়। সবই গুঞ্জন। এদিকে, বর্তমানে মৌসুমী হামিদ ব্যস্ত সময় পার করছেন নাটক, অভিনয় ও উপস্থাপনা নিয়ে।
‘একাধিকবার প্রতারণা করেছে সে’
স্টাফ রিপোর্টার
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
