মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সমিতির পক্ষ থেকে দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। স্বর্ণ সুধা সমিতির সভাপতি হারাধন সূত্রধর বলেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতির গৌরব ও আত্মত্যাগের এক অবিস্মরণীয় দিন। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির সভাপতি হারাধন সূত্রধরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবসে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির শ্রদ্ধাঞ্জলি
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
বাংলারজমিন
২ মাস আগে
২৬ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ৭ঃ৪২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
