প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন তার সহধর্মিনী অধ্যাপিকা রেবেকা সুলতানা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন।
জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করার পরে খেলা দেখে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।
গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম সাক্ষাৎ।
প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
২৬ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ৭ঃ১১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Badsha Wazed Ali
২ মাস আগেPrime Minister Mr. Tarek Rahman met the president, remembering Independence Day. It's a courtesy for both of them. We don't know how long the president has been in his chair. Until the government is not looking for a new one, he will be shown honour and respect according to the constitution. I personally think that the president elected by the autocratic government should be eradicated very soon. If they get the opportunity, surely they will bite without showing any mercy.