বিদেশি কর্মীদের জন্য কতটা কঠোর নীতিমালা করছে মালয়েশিয়া

বিদেশি কর্মীদের জন্য কতটা কঠোর নীতিমালা করছে মালয়েশিয়া

ফন্ট সাইজ:

স্থানীয়দের কর্মসংস্থান বাড়ানো ও আয় বৃদ্ধি করতে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মীদের জন্য কঠোর নীতিমালা প্রণয়ন করছে, যার ফলে ভিসা, বেতন কাঠামো এবং চাকরির মেয়াদ সব ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন আসছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘আল জাজিরা’ জানিয়েছে, নতুন নীতির আওতায় বিদেশি কর্মীদের ভিসা পাওয়ার জন্য ন্যূনতম বেতনের সীমা প্রায় দ্বিগুণ করা হচ্ছে এবং একই কর্মীকে দীর্ঘমেয়াদে নিয়োগের সুযোগও সীমিত করা হচ্ছে।

আল জাজিরা আরও জানিয়েছে, আগামী জুন থেকে তিনটি ক্যাটাগরির কাজের পারমিটে ন্যূনতম মাসিক বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে, যা অনেক ক্ষেত্রে আগের তুলনায় দ্বিগুণ পর্যন্ত হতে পারে।

এছাড়া নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি কর্মীদের কর্মসংস্থানের মেয়াদ সর্বোচ্চ ৫ বা ১০ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং নিয়োগকর্তাদের ভবিষ্যতে স্থানীয় কর্মী তৈরি করার পরিকল্পনা থাকতে হবে।

সরকারের লক্ষ্য হলো ২০২৪ সালের ১৪.১ শতাংশ থেকে ২০৩৫ সালের মধ্যে শ্রমবাজারে বিদেশি কর্মীর অংশ কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন