মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে জাতীয় স্টেডিয়ামে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে খেলা দেখতে উপস্থিত হন তার কন্যা জাইমা রহমান।
স্টেডিয়ামে পৌঁছালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক , ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাফুফে প্রতিনিধিরা দু’জনকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী উপস্থিত সমর্থকদের হাত নেড়ে অভিবাদন জানান।
দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর প্রথমবার কোনো ক্রীড়া অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রীতি ম্যাচ উপভোগ করতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পোর্টস রিপোর্টার
খেলা
২ মাস আগে
২৬ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ৪ঃ৩৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

আব্দুল জব্বার
২ মাস আগেআরক্ষিত পদুয়ার বাজার রেলক্রসিং এবং অরক্ষিত দৌলদিয়া ফেরী পন্টুনে সরকারী প্রতিষ্ঠানের কর্তব্যকর্মে অবহেলা আর গাফিলতিতে প্রায় ৫০ জন বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঈদের ছুটিতে এসকল নিহতদের স্বরণে প্রীতি ম্যাচ আয়োজন বাদ দিয়ে রাষ্ট্রীয় শোক পালন করা উচিৎ ছিল। নিহত কারোরই মৃত্যু যাত্রীদের ভুলে হয়নি বরং সরকারের নিরাপত্তা প্রদানে ব্যার্থতা আর খামখেয়ালির কারনে এতগুলো তাজা প্রাণ ঝড়ে গেছে।
Shemsher Nur
২ মাস আগেসড়ক দূর্ঘটনায় অবশ্যই গাফিলতি আছে সংশ্লিষ্ট সবার। তবে নাগরিক হিসাবে আমাদেরও দায় নিতে হবে। কেন আমরা যানবাহনে অতিরিক্ত যাত্রী হিসাবে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করবো? সব দোষ সরকারের ঘাড়ে দিলে হবে না। আমাদেরকে ও নিয়ম মেনে চলাচল করতে হবে, সকল প্রকার যানবাহনের ফিটনেস, চালকদের যথাযথ লাইসেন্স ইত্যাদি বিষয় যেমন সরকার নজরদারি করবে সেই সাথে নাগরিক হিসাবে আমাদেরও এমন কোন কাজ করা উচিত নয় যাতে জীবনের ঝুঁকি থাকে।
Nazmun Nahar
২ মাস আগেঈদের সময় যে বড় দুইটি সড়ক দুর্ঘটনা ঘটেছে সেটা যাত্রীদের দোষে বা অতিরিক্ত যাত্রী হিসেবে যানবাহনে যাত্রা করার জন্য হয়নি। প্রায় ৫০জন নিরপরাধ যাত্রী সড়ক এবং নৌপরিবহনে ত্রুটির জন্য প্রাণ দিলো যার পুরো দায়দায়িত্ব সরকারের অথচ অতিরিক্ত যাত্রী হিসেবে উঠার জন্য নিহত যাত্রীদের দোষারোপ করা হলো যা অত্যান্ত দুঃখজনক! আমাদের এই মানসিকতার জন্য প্রতিদিন সড়ক ও নৌ দুর্ঘটনা ঘটেই চলছে। অথচ কর্তৃপক্ষ নিশ্চিন্তমনে নিরাপদ ও নিরপরাধ হিসেবে ধরাছোঁয়ার বাইরে আছে।