স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে নারী আটক

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে নারী আটক

ফন্ট সাইজ:

কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের পক্ষে’ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা তাহমিনা আক্তার নামের এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ সময় তার সঙ্গে ৩ শিশু সন্তান ছিলো। তবে সন্তানদের আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

তাহমিনা আক্তার কুমিল্লার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

পুলিশ হেফাজতে থাকাকালীন ওই নারী বলেন, ‘‘সরকারি হাসপাতালে চাকরি করতেন তিনি। বর্তমানে কিছু করছেন না। ৫ আগস্টের পর থেকে একজন তৃণমূল কর্মী হিসাবে আওয়ামী লীগের রাজনীতি করছেন। আজ সকালে বাসে করে ৩ সন্তান নিয়ে একাই আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করেন।’’ নিজ ইচ্ছায় সন্তানদের নিয়ে এসেছিলেন বলেও স্বীকার করেন তিনি।

ওই নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘ওই নারী আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে থেকে এসেছিলেন। তার কাছে একটি লিফলেটও ছিল আওয়ামী লীগের নামে। এছাড়া তিনি স্লোগান দিচ্ছিলেন। তাকে হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

এ সময় আটক নারীর সঙ্গে থাকা শিশুদের বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘শিশুদের আটক করা হয়নি।’

মেহেদি

২ মাস আগে

Take iccha moto petano houk

মন্তব্য করুন