বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ ভারত

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের শুভেচ্ছা

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ ভারত

ফন্ট সাইজ:

বাংলাদেশকে ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবসে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু । তিনি গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্কের ওপর জোর দিয়েছেন । মুর্মু দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং বাণিজ্য ও যোগাযোগে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিনকে লেখা এক চিঠিতে তিনি বলেন, “ভারত সরকার, জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের কথা তুলে ধরে ভারতীয় প্রেসিডেন্ট বলেন, “ভারত ও বাংলাদেশ অভিন্ন ইতিহাস, গভীর সাংস্কৃতিক সংযোগ এবং স্থায়ী ভাষাগত ঐতিহ্যের দ্বারা আবদ্ধ, যা আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তি তৈরি করে।”
তিনি আরও বলেন,  “বছরের পর বছর ধরে, আমরা সংযোগ, বাণিজ্য, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে জনকেন্দ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি, যা সীমান্তের উভয় পাশের নাগরিকদের কাছে বাস্তব সুবিধা পৌঁছে দিয়েছে।”

সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিতে ভারত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।”

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন