শাকিবের সাথে কাজ করতে চাই: সুস্মিতা

শাকিবের সাথে কাজ করতে চাই: সুস্মিতা

ফন্ট সাইজ:

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার ইচ্ছার কথা প্রকাশ করেছেন রাক্ষস সিনেমার অভিনেত্রী সুম্মিতা চ্যাটার্জি । সম্প্রতি নিজের অভিনীত সিনেমা রাক্ষস–এর প্রচারণায় এসে তিনি এই আগ্রহের কথা জানান। সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, শাকিব খানের সঙ্গে কে না কাজ করতে চায়? আমিও কাজ করতে চাই। তার এই মন্তব্য ইতোমধ্যেই ঢালিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শুধু কাজের আগ্রহই নয়, বাংলাদেশ ও এখানকার সংস্কৃতি নিয়েও নিজের ভালো লাগার কথা জানান তিনি। বিশেষ করে দেশের আতিথেয়তা এবং খাবারের প্রতি মুগ্ধতা প্রকাশ করে বলেন, আমি তো প্রথমেই বললাম বিরিয়ানি, ইলিশ, মিষ্টি সবই আমার খুব প্রিয়।

এদিকে, ‘রাক্ষস’ সিনেমায় তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে তার রসায়নও বেশ সাড়া ফেলেছে। সিনেমাটির সাফল্যে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। তবে শাকিব খানকে ঘিরে তার এই মন্তব্য ভক্তদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে সত্যিই কি এই দুই তারকাকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন