দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফন্ট সাইজ:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে বাস পড়ে তলিয়ে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাতে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে-কে। কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন, রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন এবং রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়া ঘাটে ঢাকাগামী ‘সৌহার্দ্য’ পরিবহনেরওই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন