চট্টগ্রামে সীতাকুণ্ডে ঢাকামুখী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে
ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন সাব–অফিসার আহসান হাবিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির এসআই আবুল কালাম আজাদ বলেন, ‘চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সাতটার দিকে ট্রেনটির বগি ‘চ’–এর সামনে থাকা একটি পাওয়ার কারে আগুন ধরে যায়।’
সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
২৬ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ১০ঃ০১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
