ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনে দুই প্রার্থীর এজেন্টের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ভোটগ্রহণ শুরু হওয়ার পর আজ সকাল সাড়ে ৯টার দিকে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবীব (খেজুর গাছ) ও স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার (হাঁস) এজেন্টের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে।
জানা যায়, সরাইল সদর উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে সকাল সাড়ে ৯টার দিকে কার ভোট বেশি পড়ছে- এ নিয়ে বিতর্কে জড়ান স্বতন্ত্র প্রার্থী রুমি ফারহানার হাঁস প্রতিকের এজেন্ট তানভীর পাঠান ও জমিয়ত প্রার্থী মাওলানা জুনায়েদের খেজুর গাছ প্রতিকের এজেন্ট সামসু মিয়া। বিতর্কের একপর্যায়ে উভয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে সামসু মিয়া আহত হন। এসময় ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। এ খবর কেন্দ্রের বাইরে ছড়িয়ে পড়লে উভয়পক্ষের দেড় শতাধিক কর্মী-সমর্থক জড়ো হয়ে মুখোমুখি অবস্থান নেয়। তাদের মধ্যে সংঘর্ষের পসিস্থিতি সৃষ্টি হলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু বকর সরকার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটকেন্দ্রের বাইরে উত্তেজনা বিরাজ করছিল।
ব্রাহ্মণবাড়িয়া-২
কার ভোট বেশি পড়ছে- এই বিতর্কে মারামারি
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সংসদ নির্বাচন ২০২৬
৫ মাস আগে
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬, ১০ঃ৫১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Shukur miah
৫ মাস আগেদুর্নীতি মুক্ত সমাজ চাই যুগ ব্যক্তিকে ভোট দিন