রাজধানীর গুলশান মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে এই কেন্দ্রে ভোট দেন তিনি।
এদিন সকাল ১০টা ২০ মিনিটে গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। এরপর ১০টা ৩৭ মিনিটে কেন্দ্র থেকে বের হন তিনি।
