নতুন সংস্করণে ‘প্রথম বাংলাদেশ’

নতুন সংস্করণে ‘প্রথম বাংলাদেশ’

ফন্ট সাইজ:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬শে মার্চ মুক্তি পাচ্ছে কালজয়ী দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ’র নতুন সংস্করণ। একইসঙ্গে এই আয়োজনের মধ্যদিয়ে যাত্রা শুরু করছে নতুন মিউজিক ও ক্রিয়েটিভ প্রোডাকশন প্ল্যাটফরম ফায়ারওয়ার্কস। কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহের কণ্ঠে, গীতিকার মনিরুজ্জামান মনিরের কথায় এবং সুরকার আলাউদ্দিন আলীর সুরে গানটি এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি দেশাত্মবোধের এক চিরসবুজ প্রতীকে পরিণত হয়েছে। সেই ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে নতুন মাত্রায় উপস্থাপন করেছেন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। যিনি আধুনিক

সংগীতায়োজনে গানটিকে নতুন প্রজন্মের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছেন। ফুয়াদ বলেন, ভিন্নধর্মী এই আয়োজনে গানটির মূল আবেগ ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে নতুন প্রজন্মের কাছে আধুনিক উপস্থাপনায় পৌঁছে দেয়াই তাদের প্রধান লক্ষ্য। ফায়ারওয়ার্কস জানায়, গানটির ভিডিওটি নির্মিত হয়েছে লাইভ পারফরম্যান্স আঙ্গিকে। এতে শিল্পীদের সরাসরি গায়কী, লাইভ ইন্সট্রুমেন্টেশন এবং তাৎক্ষণিক পরিবেশনার শক্তিকে দৃষ্টিনন্দন ভিজ্যুয়ালের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ‘প্রথম বাংলাদেশ’ গানটির নতুন সংস্করণ আজ বিশ্বব্যাপী বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে একযোগে মুক্তি পাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন