কঠিন সময়ে শ্রীলীলা

কঠিন সময়ে শ্রীলীলা

ফন্ট সাইজ:

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় মুখ শ্রীলীলা এখন ক্যারিয়ারের কঠিন সময় পার করছেন। অল্প বয়সেই তেলেগু ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকাদের একজন হিসেবে পরিচিতি পেলেও, সাম্প্রতিক সময়ে তার হাতে উল্লেখযোগ্য কোনো কাজ নেই বলে জানা গেছে। প্রাণবন্ত অভিনয়, নাচ এবং স্ক্রিন প্রেজেন্স দিয়ে খুব দ্রুত দর্শকদের নজর কাড়েন তিনি। ‘ভগবন্ত কেশরী’ ছবিতে প্রশংসা পেলেও পরপর কয়েকটি সিনেমার বক্স অফিস ব্যর্থতা তার ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি দুর্বল চিত্রনাট্য নির্বাচন নিয়েও সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।

এদিকে, গত দুই বছরে বলিউডে কাজের খোঁজে বেশি সময় দেয়ায় তেলেগু ইন্ডাস্ট্রিতেও তার উপস্থিতি কমে গেছে। ফলে নির্মাতাদের আগ্রহও কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তামিল ছবি ‘পরাশক্তি’তেও প্রত্যাশিত সাফল্য পাননি তিনি। তবে থেমে নেই শ্রীলীলার পথচলা। নতুনভাবে ঘুরে দাঁড়াতে বলিউডেই মনোযোগ দিচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, কার্তিক আরিয়ানের সঙ্গে একটি রোমান্টিক মিউজিক্যাল ছবিতে অভিনয় করছেন, যা চলতি বছর মুক্তি পেতে পারে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই নতুন অধ্যায়ই হতে পারে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এখন দেখার বিষয়, তিনি আবারো নিজেকে প্রমাণ করতে পারেন কিনা!

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন