প্রথম দুই ঘণ্টায় ৮ শতাংশ ভোট

ঢাকা-৯ এর খিলগাঁও মডেল হাইস্কুল

প্রথম দুই ঘণ্টায় ৮ শতাংশ ভোট

ফন্ট সাইজ:

ঢাকা-৯ আসনের খিলগাঁও মডেল হাইস্কুলে তিনটি কেন্দ্র। তিনটি কেন্দ্রই করা হয়েছে পুরুষ ভোটারদের জন্য। এরমধ্যে একটি কেন্দ্রে ৩৫২২ জন ভোটারের মধ্যে প্রথম দুই ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র ২৫০ জন। এখানে বড় দলের প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্ট নাই। তিন নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাসুদুল হক বলেন, ৫ টি বুথে গড়ে ৫০ টা করে ভোট দিয়েছেন ভোটাররা। সকালে উপস্থিতি ভালো ছিল। তবে এখন একটু কম। সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

দ্বিতীয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পারভেজ হাসান বলেন, আমার ৪ টি বুথে ১৯৪৯ জন ভোটার। সকাল থেকে গড়ে ১৮০ টা ভোট পড়েছে। এখানকার এক নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নাজিমুল ইসলাম বলেন, আমার কেন্দ্রে ভোটার ২২১৮ জন। সকাল থেকে প্রথম দুই ঘণ্টায় ভোট দিয়েছেন প্রায় ৮ শতাংশ ভোটার। হিসাবে আমার ৪ টি বুথে ভোট প্রদানের হার ভালো। সরজমিন দেখা যায়, স্কুলটির তিনটি পৃথক তলায় বুথ তৈরি করে ভোটগ্রহণ চলছে। তবে এখানে সকাল ৯ টার পর থেকে ভোটারের উপস্থিতি একেবারে কম। এজেন্টরা অলস সময় কাটাচ্ছেন। এখানকার সব বুথে সব প্রার্থীদের এজেন্ট নাই। শুধুমাত্র ধানের শীষ, শাপলাকলি ও ফুটবলের প্রার্থীদের এজেন্ট আছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন