মাদারীপুরের শিবচরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে শেখ জায়েদ হোসেন (১৮) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত মঙ্গলবার বিকেলে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতেই ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালকান্দা এলাকার বাসিন্দা শেখ ওমর ফারুকের ছেলে শেখ জায়েদ হোসেন একই এলাকার মনির বেপারীর পরিত্যক্ত বাড়ির ছাদে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন। ঘটনাটি স্থানীয়দের নজরে আসার পর তারা জায়েদকে হাতেনাতে ধরে। এরপর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে শিবচর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে জায়েদকে আটক করে থানায় নিয়ে যায়। শিবচর থানার ওসি আমির হোসেন সেরনিয়াবাত জানান, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। তবে ভিকটিম প্রতিবন্ধী ওই নারীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
শিবচরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
বাংলারজমিন
২ মাস আগে
২৫ মার্চ (বুধবার), ২০২৬, ৭ঃ৩১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
