নবীন ফ্যাশন বন্ধে ওসিকে তলব

ফন্ট সাইজ:

রাজধানীর মগবাজার এলাকায় আলোচিত ‘নবীন ফ্যাশনের’ একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন আদালত। একই সঙ্গে দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দেওয়ার জন্যও ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক জাস্টিস অব পিস হিসেবে স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদেশে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে দেখা যায়- মগবাজারের বিশাল সেন্টার মার্কেটের ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। ঘটনাস্থলে কিছু ব্যক্তিকে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেলেও পাশে থাকা পুলিশ সদস্যদের নির্লিপ্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ ঘটনায় আদালত মন্তব্য করেন, পুলিশের এমন নির্লিপ্ততা জনমনে ভীতি সৃষ্টি করতে পারে। কেন এ ধরনের আচরণ আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী হিসেবে ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে হাতিরঝিল থানার ওসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ‘নবীন’ ব্র্যান্ডের পাঞ্জাবির দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দেওয়ার জন্যও ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২০ মার্চ ঈদুল ফিতরের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর দোকান বন্ধ করে দেয়। কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেওয়ার’ সঙ্গে তুলনা করে আপত্তি জানান প্রতিবেশী দোকানদাররা। এ সময় পুলিশের উপস্থিতিও দেখা গেছে।

মোঃ ম. রহমান

২ মাস আগে

বিএনপি এই সকল অন্যায় কে প্রশ্রয় দিলে সৈরাচারের হাসিনার ও যুদ্ধাপরাধী জামাতের জন্য মঙ্গল। কারন তাঁরা চায় এই সকল মানবিক ও ছোটকাটো বিষয়ে মানুষ দিন দিন ক্ষিপ্ত হয়ে উঠবে। সরকারকে বেকায়দায় ফেলা ও ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এই সকল অপকর্মকে অপরাধ হিসাবে দেখতে হবে। মনে রাখতে হবে, এটা সাধারন, গরিব মানুষের প্রতিষ্ঠান। সে কোন দল করে সেটা দেখার বিষয় নয়। হাসিনা কিন্তু বিএনপি কে পঁচাতে গিয়া নিজেই পচেঁ গেছে। রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী'রা এটাই চায়। এবং এই সকল বিষয় নিয়ে রাজনীতির মাঠে নামার সুযোগ পাবে।

গোলাম কিবরিয়া

২ মাস আগে

অপরাধির ছাড় নেই

সোহেল মেটেরিয়ালস

২ মাস আগে

বেশি দামে বিক্রি না করে কম দামে বিক্রি করা জন্য ধন্যবাদ,এগিয়ে যাক নবীন ফ্যাশন,গরীব মানুষে ক্রয় ক্ষমতা মধ্যেই।

জনতা

২ মাস আগে

ফ্যাসিস্ট হাসিনা-জামায়াত-এনসিপি প্রযোজিত একটি নাটক মঞ্চায়িত করলো নবীন ফ্যাশনের মালিক।

Faiz Ahmed

২ মাস আগে

এটা পুলিশের ইচ্ছাকৃত গাফিলতি। সরকার কে হেয় করাই এই পুলিশের মূল উদ্দেশ্য। এছাড়া ওই পুলিশ দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সাথে জড়িত।তাকে শাস্তির আওতায় আনতে হবে।

সিরু

২ মাস আগে

নবীন ফ্যাশনের ব্যবসায়ী জামাত ইসলামের কর্মী, পুলিশও জামাত ইসলামের গুপ্ত কর্মী। ওদের উপযুক্ত বিচার করা হউক।

Ramzan

২ মাস আগে

আদালত ভালো কাজ করেছে।

মন্তব্য করুন