‘মব সংস্কৃতিকে’ দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

‘মব সংস্কৃতিকে’ দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

‘মব সংস্কৃতিকে’ দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। নতুন সরকারের এক মাসের কর্মকাণ্ড তুলে ধরতে বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মব’ নিয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক-এগারোর সময়ের আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীরকে গতকাল শুনানি শেষে হাজতখানায় নেয়ার পথে তার ওপর ময়লা পানি নিক্ষেপ করা হয়। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রীর কাছে এক সাংবাদিক জানতে চান, ‘মবকে’ প্রশ্রয় দেয়া হচ্ছে কি না। জবাবে তিনি বলেন, ‘মব সম্পর্কে আমাদের সরকার, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খুবই আলোচিত। সবাই আপনারা জানেন, আমাদের পজিশনটা কী। তবে আমাদের পক্ষ থেকে সবার মাথায় রাখতে হবে, আমরা যখন একটি আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছি, তখন দীর্ঘদিনের একটা বেআইনি প্রেক্ষাপটের ওপর দাঁড়িয়ে আমাদের দায়িত্বটা পালন করতে হচ্ছে।’

‘আশা করছি, দীর্ঘদিনের যে জঞ্জাল, দীর্ঘদিনের যে অপসংস্কৃতি আমাদের মাথার মধ্যে কাজ করছে, সেখান থেকে আমরা খুব দ্রুতই আইনের জায়গায় চলে আসতে পারব। আমাদের সরকার মব সংস্কৃতিকে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ-’ বলেন তথ্যমন্ত্রী

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন