রাজধানীর তেজগাঁও গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুলে দুই ঘন্টায় ভোট পড়েছে ৩৪৬টি। ঢাকা-১২ আসনের ৫৮ নম্বর এই কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮৪৫টি। এখানে পুরুষ ভোটাররা ভোট প্রদান করছেন।
সরজমিনে দেখা যায়, এই কেন্দ্রে ভোটারদের ভিড় কম। ভোট দিতে আসা ভোটাররা খুব সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন।
তেজগাঁও গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুলের প্রসাইডিং অফিসার মো. শফিকুল হাসান বলেন, আমাদের এখানে বুথ সাতটা। এই কেন্দ্রে শুধু পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন। সকাল থেকে এখানের পরিবেশ ভালো, কোনো ঝামেলা নেই। একঘণ্টা পড়ে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
ভোট দিতে আসা নাইমুল ইসলাম বলেন, কেন্দ্রে কোনো ভিড় দেখছি না। এসেই খুব স্বস্তিতে ভোট দিতে পেরেছি। দুপুরের পর আমার পরিবারের আরও দুইজন ভোট দিতে আসবে। ভোটকেন্দ্র আসার আগে একটা ভয় ছিল, এসে দেখি পরিস্থিতি খুবই ভালো।
ঢাকা -১২
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ২ ঘণ্টায় ভোট পড়েছে ৩৪৬
স্টাফ রিপোর্টার
সংসদ নির্বাচন ২০২৬
৫ মাস আগে
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬, ১০ঃ০৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
