এই ভোটের মাধ্যমে যেন বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হয় সে দোয়া করি

ভোট দিতে এসে জামায়াত আমীর

এই ভোটের মাধ্যমে যেন বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হয় সে দোয়া করি

ফন্ট সাইজ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। এই ভোটের মাধ্যমে যেন বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়- এ দোয়া করেন তিনি। বৃহস্পতিবার ঢাকা-১৫ আসনের মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এসব কথা বলেন। সকাল ৮ টার দিকে কেন্দ্রে আসেন ।

ডা. শফিকুর রহমান বলেন, তিনি বিশ্বাস করেন শুধু তিনি নন, বিশেষ করে দেশের যুবসমাজ—যাদের জীবনে একটি ভোট দেওয়ার সুযোগ হয়নি—তারা এ ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তিনি আশা প্রকাশ করেন, এই ভোটের মাধ্যমে এমন ব্যক্তি নির্বাচিত হবেন যিনি কোনো দলের নয়, বরং ১৮ কোটি মানুষের সরকার হিসেবে দেশ পরিচালনা করবেন। তিনি বলেন, দেশ সবার; তাই দেশ গড়তে সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।

জামায়াত আমীর আরও বলেন, তারা সুষ্ঠু ভোট চান এবং জনগণের ভোটাধিকার যেন খর্ব না হয়। সুষ্ঠু ভোটের মাধ্যমে যে ফলাফল আসবে, তা সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন