যুক্তরাষ্ট্রের ডলার এবং সুইফট-এর মতো প্রচলিত ব্যবস্থার ওপর নির্ভরতা কমাতে মালয়েশিয়া চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার সঙ্গে স্থানীয় মুদ্রায় ( রিঙ্গিত) বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
দেশটির দি স্টার অনলাইন, মালয় মেইল ও ফ্রি মালয়েশিয়া টুডে, ব্যাংক নেগারা মালয়েশিয়া ও অর্থ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, চীনের সঙ্গে স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তি ২০০৯ সালে মোট লেনদেনের মাত্র ১.২ শতাংশ (০.৫ বিলিয়ন রিঙ্গিত) থেকে বেড়ে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ২৫.৬ শতাংশে (৬২.৬ বিলিয়ন রিঙ্গিত) পৌঁছেছে।
থাইল্যান্ডের ক্ষেত্রে রিঙ্গিত ও বাত-এ নিষ্পত্তিকৃত বাণিজ্যের হার ২০০৯ সালের ৬.৪ শতাংশ (১.৯ বিলিয়ন রিঙ্গিত) থেকে বেড়ে ১৭.২ শতাংশে (১০ বিলিয়ন রিঙ্গিত) দাঁড়িয়েছে। একই সময়ে ইন্দোনেশিয়ার সঙ্গে এই হার ৪.৫ শতাংশ (১.২ বিলিয়ন রিঙ্গিত) থেকে বেড়ে ১৫.৮ শতাংশে (৯.৫ বিলিয়ন রিঙ্গিত) উন্নীত হয়েছে।
মালয়েশিয়ার বাগান আসনের এমপি লিম গুয়ান ইং-এর এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়, যেখানে তিনি মার্কিন ডলার-নির্ভর (সুইফট) ব্যবস্থার বিকল্প সম্পর্কে জানতে চেয়েছিলেন বলে জানিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে।
এদিকে দেশটির মালয় মেইল অর্থ মন্ত্রণালয়ের বরাতে আরও জানিয়েছে, এই অগ্রগতি এসেছে তিন দেশের সঙ্গে বিভিন্ন কাঠামো ও ব্যবস্থার মাধ্যমে, যা সীমান্তবর্তী বাণিজ্যে রিঙ্গিত ও সংশ্লিষ্ট দেশের স্থানীয় মুদ্রার ব্যবহারকে উৎসাহিত করছে। এর মাধ্যমে মালয়েশিয়ার আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা আরও জোরদার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ডলারের পরিবর্তে রিঙ্গিতে কেনাকাটা বৃদ্ধি করেছে মালয়েশিয়া
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া থেকে
অনলাইন
২ মাস আগে
২৫ মার্চ (বুধবার), ২০২৬, ৯ঃ৪৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
