সিলেটে কেন্দ্রে কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন

সিলেটে কেন্দ্রে কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন

ফন্ট সাইজ:

নির্বাচনী প্রচারণাকালে সিলেট-১ আসনের বিএনপি’র প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী সকাল সকাল ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়েছিলেন। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে ভোর থেকেই সিলেটের কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। কেন্দ্রের ভেতরে ভোটারের দীর্ঘ সারি। আর বাইরে উৎসবের আমেজ। কেমন ভোট হচ্ছে- সেটি দেখতেও কেন্দ্রে সাধারণ মানুষের ভিড়। সবার একটাই চাওয়া ভোট যেনো শান্তিপূর্ণ হয়। দুটি ব্যালেটে ভোট হচ্ছে। সকালে কেন্দ্রে আসা ভোটারের একটু সমস্যা হলেও ধীরে ধীরে  জড়তা কাটিয়ে দ্রুতই ভোট দিচ্ছেন ভোটাররা।
সকাল ৯ টায় সিলেটের সারদা হল কেন্দ্রে ভোট দেন সিলেট-১ আসনের বিএনপি’র প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সকাল ৮ টায় হাতিমবাগ স্কলার্সহোম কেন্দ্রে জামায়াত প্রার্থী হাবিবুর রহমান, গোয়াইনঘাটের গুরুকচি কেন্দ্রে সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী, শহরতলীর তেতলি কেন্দ্রে সিলেট-৩ আসনের প্রার্থী এমএ মালিক সহ প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন